Monday, June 24, 2019

ও বরষা রে সবাই তোকে বরণ করে

ও বরষা রে (২)
সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে
আমি জানি আমার চোখে তোর বাস বার মাস ।।

কত কবি গান লেখে তোর, মল্লারে গায়
কত তুলি রূপ দেখে তোর রঙ ভুলে যায়
তবু তোর বড়ই আপন এই বুকের আকাশ বার মাস।।

তিথি দিন ক্ষণ ভুলেছি কখন
কেন অকারণ মনে রাখি
পথ নেই কোথা চেয়ে থাকি।

তবু তো আষাঢ় শ্রাবণে, বৃষ্টি ধারায়
এ দুচোখ তোরই সাথে মিলে মিশে যায়
তুই গেলে কোথায় লুকাই আমার সর্বনাশ বার মাস।।