Wednesday, March 20, 2019

আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই


আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি,
আমি আকাশে রোদের দেশে 
ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড় তুমি।।

ভালবাসা করে আশা তোমার অতল জল
শীতল করবে মরুভূমি,
জলে কেন ডাঙ্গায় আমি ডুবতেও রাজি আছি
যদি ভাসিয়ে তোল তুমি।।

তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাঁকে
আর এসো স্বপ্ন ঘুমে,
এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি।।

কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে
অসহায় জন্মভূমি,
আজ একতারার ছিলা তোমার স্পর্শ চায়
যদি টঙ্কার দেও তুমি।।